হাতেনাতে পাকড়াও সাত ডাকাত
দি নিউজ লায়ন ; হাতেনাতে পাকড়াও সাত ডাকাত, উদ্ধার চারচাকা বলেরো ম্যাক্স গাড়ি এবং ডাকাতি করার সরঞ্জাম। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানা তারাগুনিয়া এলাকার ঘটনা। আজ বুধবার ভোররাতে একটি চারচাকা ম্যাক্স গাড়ি নিয়ে সশস্ত্র সাত জন দুষ্কৃতী এলাকায় ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল।
সেই সময় বাদুড়িয়া থানার পুলিস আধিকারিক অনিল সাউ এর নেতৃত্বে পুলিশের গাড়ি পেট্রোলিং করছিল রাস্তায়। পুলিশের সন্দেহ হয় ফাঁকা মাঠে সাতজন মানুষ ঘোরাফেরা করছে। সেই সময় পুলিশ তাঁদেরকে জিজ্ঞাসা করতেই ধরা পড়ে যায়, তাদেরকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা ম্যাক্স গাড়ি, ভোজালি, লোহার রড, স্ক্রু-ড্রাইভার গ্যাস কাটা, সহ ডাকাতি করার বেশকিছু সরঞ্জাম।
এইসব দুষ্কৃতীর বাড়ি বসিরহাট বাদুড়িয়া সরুপনগর বিভিন্ন থানা এলাকায়। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সমাজবিরোধী কাজের অভিযোগ যেমন ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানির মতো একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।
জানা গিয়েছে, আজ তারাগুনিয়া এলাকায় জড়ো হয়েছিল বড়োসড়ো ডাকাতি করার চেষ্টা ও এলাকায় সমাজ বিরোধী কাজের জন্য। সেই চেষ্টা বানচাল করে বাদুড়িয়া থানার পুলিশ। হাতেনাতে সাতজনকে গ্রেপ্তার করে। ধৃত সাত দুষ্কৃতীকে আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Post a Comment